Posts

71st Republic Day 2020 Bengali Speech

Image
        স্বাধীন ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবস                                   নানা বৈচিত্র্যে পরিপূর্ণ এই মাতৃভূমি ভারতবর্ষ।               ভূ-প্রকৃতি,জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, আচার ব্যবহার ইত্যাদিতে নানান বৈচিত্র্যে পরিলক্ষিত হয় আমাদের এই ভারতবর্ষে। এজন্য ঐতিহাসিকরা ভারতবর্ষকে বিশ্বের সারাংশ বলে অভিহিত করেছেন। বিশ্বকবির কন্ঠে ধ্বনিত হয়েছে-" নানা ভাষা নানা মত, নানা পরিধান বিবিধের মাঝে দেখ মিলন মহান।" ভারতবর্ষ আসমুদ্র হিমাচলব‍্যাপী বৈচিত্র্যের মধ্যে ঐক‍্য যার আদর্শ অতি প্রাচীন কাল হতে ভারতীয় মুনি ঋষি, দার্শনিক,শাস্ত্রকার, সাহিত্যিকদের অন্তরে প্রেরণা সঞ্চয় করে এসেছে নতুনত্বের সৃষ্টির আহ্বানের আকর্ষণে। কিন্তু তার মাঝে মাতৃভূমি সহ‍্য করেছিল ১৯০ বছরের (১৭৫৭-১৯৪৭) ব্রিটিশ যন্ত্রনা কিন্তু দেশ মায়ের বীর সন্তানদের ক্রমাগত আন্দোলন ও আত্মবলিদানে মা কে জগৎ সভায় শ্রেষ্ঠত্বের আসন এনে দিয়েছেন..... ১৯৪৭ সালে ১৫ই আগষ্ট ভারতবর্ষ স্বাধীন হয়। ...

কবিতা: যেখানে অধিকার হারিয়ে যায়

             যেখানে   অধিকার   হারিয়ে যায় জীবনের ছন্দ কখনো অমিল হয়ে যায় ভাষা গুলির ছন্দহীন বন্ধনে, জীবনের সুর কখনো অমিল হয়ে যায় সুরেলা ছন্দহীন স্পন্দনে। ভাষা,ছন্দ,সুর,তাল এগুলি সব আজ পথভোলা পথিক, সীমাহীন বাঁধনহীন গতি জীবনের মালিক। কেবলই ধমনীতে স্পন্দিত হয়;     হৃদয়ের কম্পনের অনুভূতি। নিঃশব্দ বেগে প্রবাহিত হয় অনুভূতির ধারা, সাহিত্যের ভাষা হঠাৎ অমিল রূপে বাঁধনহারা। উষ্ণ সিন্গ্ধভাষার স্পর্শে ধাবিত ওষ্টাগত প্রাণ ব্যাকুলতায় আজ রক্তের জমাট বাঁধন.....                                                    - আদি